ডুয়াল ই-সিম সমর্থিত অ্যাপলের প্রথম ফোন আইফোন ১৩ ও ১৩ প্রো

১৬ সেপ্টেম্বর, ২০২১ ০০:৩৯  
বর্তমানে অনেক স্মার্টফোনেই ই-সিম সমর্থন করে। এর মাধ্যমে সাধারণ সিম ছাড়াই কল সেবা পাওয়া যায়। তবে সবগুলো স্মার্টফোনই একটি লাইন সমর্থন করে। দুইটি লাইনের জন্য ব্যবহারকারীকে অবশ্যই সিম কার্ড ব্যবহার করতে হয়। তবে এখন থেকে সেই সীমাবদ্ধতা থাকছে না। কারণ, অ্যাপলের নতুন আইফোন ১৩ এবং আইফোন ১৩ প্রো উভয়ই ডুয়াল ই-সিম সমর্থন করে। এনগ্যাজেট জানিয়েছে, ডুয়াল ই-সিম সুবিধার ফলে কোনো ফিজিক্যাল সিম ছাড়াই একাধিক লাইন ব্যবহার করা যাবে এই দুই ফোনে। তবে শুধু ই-সিম নয়, এই ফোনে ন্যানো-সিম কার্ড সমর্থনও থাকছে। যদিও অ্যাপল ন্যানো-সিম কার্ডের সাথে ডুয়াল ই-সিম সুবিধা পাওয়া যাবে কিনা সেটি উল্লেখ করেনি। এখনও অনেক অপারেটর ই-সিম পছন্দ করে না। আবার অনেকেই অপারেটর পরিবর্তনেও প্রতিবন্ধকতা তৈরি করে। আবার অনেক সময় হয়তোবা ই-সিম সমর্থন বন্ধ, এমনকি অপারেটররা হ্যান্ডসেট বিক্রির সময় ই-সিম সুবিধা নিষ্ক্রিয় করে রাখে। তবে বাস্তবে কি ঘটছে সেটি দেখতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। ডিবিটেক/বিএমটি